শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিজয়নগরে ৪৬ কেজি গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ৮:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া সেল বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের কাশিমপুর গ্রামের রেল লাইন সংলগ্ন আসামী সোহাগ মিয়ার বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর বুধবার দিবাগত রাত (২৪ জুলাই) রাত ৩.২০ মিনিটের দিকে এসআই (নিরস্ত্র)/মশিউর রহমান খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী-১ সোহাগ মিয়া (৩৫), পিতা- আবু ছায়েদ ওরফে ছাদু ওরফে সাবু, গ্রাম- কাশিমপুর (উত্তর পাড়া) ইউপি- সিঙ্গারবিল, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও অজ্ঞাতনামা ২/৩ জন মাদক ব্যবসায়ী ৪৬ কেজি গাঁজা ফেলে রেখে সুকৌশলে অজ্ঞাত স্থানে দৌড়ে পালিয়ে যায়।  পরবর্তীতে ঘটনাস্থল হতে উক্ত আলামত জব্দ তালিকা মূলে বিধি মোতাবেক জব্দ করা হয়।  

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ভোরের আকাশকে বলেন, "বিজয়নগর থানার এফআইআর নং-৩৮, তারিখ- ২৪ জুলাই, ২০২৫; জি আর নং-২৮৪, ধারা- ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক ব্যবস্থাদি গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।"

ভোরের আকাশ/জাআ

বিজয়নগরগাঁজা উদ্ধার

শেয়ার করুন: