শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চিকিৎসার টাকা যোগাতে দিশেহারা প্রবাসী মহসীন, চান প্রধানমন্ত্রীর সহায়তা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ৬ জুলাই ২০২৬, ৮:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কাতার প্রবাসে ভালোই চলছিলো মহসীন খন্দকারের জীবন-জীবিকা। পারকিনসন্স রোগ হঠাৎই এলোমেলো করে দিলো স্বপ্ন। প্রবাসে যাওয়ার ৩ বছরের মাথায় ফিরে আসতে হয়েছে দেশে। এরপর থেকে চলছে চিকিৎসার সংগ্রাম। কিন্তু টাকার অভাবে চলছেনা চিকিৎসা। অপারেশেনের জন্য দরকার মোটা অংকের টাকা। এর সংস্থানের  চেষ্টাতে দিশেহারা এখন মহসীন; চাইছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা।

৪৫ বছর বয়স্ক মহসীন খন্দকারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে।

আরও পড়ুন

মাদারীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

২০১৫ সালে জীবিকা অন্বেষনে কাতার প্রবাসে যান মহসীন। তখন ৭ লাখ টাকা ধারদেনা করেন। সেই ঋন শোধ হওয়ার আগেই দেখা দেয় বিপদ। সেখানে ২০১৮ সালে তার পারকিনসন্স রোগ দেখা দেয়। এরপর দেশে এসে চিকিৎসা করিয়ে আবার বিদেশে ফিরে যান। মহসীন জানান, গত ২ বছর কোনো কাজকর্ম করতে পারছে না।

বর্তমানে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রফেসর ডাক্তার জালাল উদ্দিন মোহাম্মদ রুমির অধীনে তার চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন, তার ব্রেনে সহসাই একটি অপারেশন করতে হবে। এজন্য প্রায় ২০/২২ লক্ষ টাকা প্রয়োজন। এরমধ্যে প্রবাসী কল্যান বোর্ড থেকে ২ লাখ টাকা অনুদান পেয়েছেন। পরিবার এবং আত্মীয় স্বজনের কাছ থেকে আরো কয়েক লাখ টাকা ধারদেনা করেছেন চিকিৎসার জন্য। সার্জারীর জন্য তার প্রয়োজন আরো কমপক্ষে ১০ লাখ টাকা। চিকিৎসার মোটা অংকের ব্যয়ভার সংস্থানে আর কোন উপায় দেখছেননা মহসীন। টাকার অভাবে আটকে আছে তার অপারেশন। নিরূপায় মহসীন তার অপারেশনের জন্য প্রধানমন্ত্রীর কাছে অর্থ সহায়তা চান।  

মহসীন খন্দকার, মোবাইল: ০১৬১৬ ১২৯৩৯৬। ব্যাংক হিসাব নম্বর- ৫৫২০২০১০০৭১২০, সোনালী ব্যাংক পিএলসি, লক্ষীবাজার শাখা,ঢাকা।

প্রধানমন্ত্রীর সহায়তা

শেয়ার করুন: