শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ৫:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জামালপুরে এক গৃহবধূকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জামালপুর শহরের খুপিবাড়ী এলাকার বুলবুল আহমেদ (৪৫), পাথালিয়া নাওভাঙ্গা চর এলাকার কালাম মাক্কু (৫০) এবং একই এলাকার রুকু (৫৫)।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ১৪ মে রাত প্রায় ১০টার দিকে জামালপুর পৌর এলাকার শাহ জামালের মাজারের সামনে থেকে ভুক্তভোগী গৃহবধূকে জোর করে একটি সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায় আসামিরা। 

পরে তাকে খুপিবাড়ী এলাকায় বুলবুল আহমেদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জোরপূর্বক বিয়েতে বাধ্য করার চেষ্টা করা হয় এবং রুকুর সঙ্গে বিয়েতে রাজি করাতে চাপ প্রয়োগ করা হয়। 

কিন্তু এতে অসম্মতি জানালে তাকে বিদ্যুতের তার দিয়ে মারধরসহ শারীরিক নির্যাতন করা হয়। একপর্যায়ে তিনজন মিলে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

ঘটনার পরদিন ভুক্তভোগী নারী তার স্বামীকে বিষয়টি জানান। পরে তার স্বামী বাদী হয়ে জামালপুর সদর থানায় অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোকাম্মেল হক ও এসএম কামরুল হাসান উল্লাস।

প্রায় দুই বছর বিচারপ্রক্রিয়া শেষে এবং ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আদালত এ রায় প্রদান করেন।

ভোরের আকাশ/ র.ই


 

মৃত্যুদণ্ডবুলবুল আহমেদ

শেয়ার করুন: