শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাটোরে প্রাইভেটকার চালককে গলা কেটে হত্যা

নাটোর প্রতিনিধি

প্রকাশ : ৮ আগস্ট ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নাটোরের লালপুর উপজেলায় প্রাইভেটকার থামিয়ে সাইদুর রহমান (৩৫) নামে এক চালককে নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে গোপালপুর-লালপুর সড়কের গোপালপুর মিলস হাইস্কুলের পাশের রাস্তায় এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহত সাইদুর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, সাইদুর রহমান একটি প্রাইভেটকার নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে বনপাড়া যাচ্ছিলেন। পথে গোপালপুর রেলগেট এলাকায় দুর্বৃত্তরা গাড়িটি থামিয়ে গাড়ির ভেতরেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

মুমূর্ষু অবস্থায় সাইদুর গাড়ি থেকে নেমে প্রাণ রক্ষার চেষ্টা করলেও রক্তক্ষরণে সড়কের পাশেই তার মৃত্যু হয়। সহযাত্রীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে সড়কের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সঙ্গে থাকা কাগজপত্র দেখে পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থলে প্রাইভেটকারের ভেতর থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রাইভেটকারের ভেতরে থাকা যাত্রীরা এ ঘটনা ঘটাতে পারেন। এই ঘটনার তদন্ত চলছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে নাটোর সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/মো. আ.

গলাকেটেপ্রাইভেটকারনাটোরপুলিশ

শেয়ার করুন: