শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণ মামলায় কিশোর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২২ জুন ২০২৬, ৬:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৭ বছর বয়সী ১ম শ্রেণির এক স্কুলছাত্রীকে পাটখেতে নিয়ে ধর্ষণের অভিযোগে পান্না সরকার (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২১ জুন) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার পান্না সরকার উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আলাকপুর গ্রামের মৃণাল সরকারের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রির সহযোগী।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নাসিরনগর থানায় 'নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

​মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ওইদিন সন্ধ্যায় শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলাধুলা শেষ করে শনি পূজা দেখার জন্য পাশের একটি বাড়িতে যাচ্ছিল। পথে নির্জন রাস্তা থেকে অভিযুক্ত পান্না সরকার শিশুটিকে জোরপূর্বক কোলে তুলে নিয়ে আলাকপুর লালমোহন সরকার প্রাইমারি স্কুলের দক্ষিণ পাশের একটি পাটখেতে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। 

আরও পড়ুন

নীলফামারীতে চীনা নাগরিককে বিয়ে

​ঘটনার প্রায় আধাঘণ্টা পর শিশুটি বাড়িতে ফিরে আসে। তাকে মন খারাপ করে বসে থাকতে দেখে এবং তার শারীরিক কষ্টের কথা শুনে পরিবারের সদস্যরা বিস্তারিত জানতে চান। তখন শিশুটি জানায়, পান্না সরকার তাকে জোর করে পাটখেতে নিয়ে নির্যাতন করেছে। ​পরিবারের সদস্যরা রাতেই শিশুটিকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্য জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়।

​নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পান্নাকে আটক করে। সে কিশোর অপরাধের সঙ্গে জড়িত। ভুক্তভোগীর বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার আসামিকে আজ (সোমবার) বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/ র.ই
 

আসামি গ্রেপ্তারমোহাম্মদ শাহিনুল ইসলাম

শেয়ার করুন: