শ্রীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্বর্ধনা

গাজীপুরের শ্রীপুরে অবসরপ্রাপ্ত ৫ শিক্ষককে সম্বর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার ( ৯ মে) দুপুরে মিজানুর রহমান খান মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় এ সম্বর্ধনা প্রদান করা হয়।
শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোস্তা হাদিউল আলম হ্যাপি, গাড়ারন ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা আব্দুল লতিফ, শিক্ষক নুর ইসলাম,আবদুল হালিম, সালেহ আহমেদ, প্রমুখ।
অনুষ্ঠানে চাকুরী হতে অবসর গ্রহণ করায় বৈরাগীর চালা উচ্চ বিদ্যায়ের শিক্ষক মো. মহসিন, রায়েদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অখিল চন্দ্র বর্মন, গলদাপাড়া রিয়াজ উদ্দিন সরকার দাখিল মাদসার শিক্ষক হারুন অর রশিদ, ও খাদিজাতুল কোবরা মহিলা ফাজিল মাদরাসার অফিস সহায়ক মনির হোসেন কে সম্বর্ধনা প্রদান করা হয়।
এসময় তাদের প্রত্যেকের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদরাসার প্রধান, শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ র.ই