গাজীপুরে ইয়াবাসহ মাদক সম্রাট জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহীনূর আলমের নেতৃত্বে ১৪ হাজার ৪শ পিছ ইয়াবা ও নগদ ৫৩ হাজার ৩ শ টাকাসহ মাদক সম্রাট জাহাঙ্গীর কে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
সোমবার (২৭ জুলাই) বিকালে পৌর সভার প্রশিকা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওসি শাহীনূর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শীর্ষ মাদক ব্যবসায়ি জাহাঙ্গীর মাদক পাচারের উদ্দেশ্যে দলবল নিয়ে প্রশিকা মোড়ে অবস্থান করছে।এসময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।
তার নিকট থেকে ১৪ হাজার ৪ শ পিছ ইয়াবা ও নগদ ৫৩ হাজার ৩ শ টাকা উদ্ধার করি। তার বিরুদ্ধে মাদকসহ শ্রীপুর থানায় একাধিক মামলা রয়েছে।
ভোরের আকাশ/রই