শিরোনাম
চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকারপ্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফেরানো হয় বিমানঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনাবহুল আলোচিত রায়হান হত্যা, এসআই আকবরের মৃত্যুদণ্ডবাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতিরতাহসিফের নিখোঁজ হওয়ার রাতের বর্ণনা দিলেন দ্বীপতাহসিফের মৃত্যু নিয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রীমন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস হিসেবে ৩ বিচারককে পদায়ন কেন বেআইনি নয়চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকারপ্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফেরানো হয় বিমানঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনাবহুল আলোচিত রায়হান হত্যা, এসআই আকবরের মৃত্যুদণ্ডবাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতিরতাহসিফের নিখোঁজ হওয়ার রাতের বর্ণনা দিলেন দ্বীপতাহসিফের মৃত্যু নিয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রীমন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস হিসেবে ৩ বিচারককে পদায়ন কেন বেআইনি নয়

চৌদ্দগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ৩:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে আলোচনা সভা ও বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র‌্যালিটি চৌদ্দগ্রাম বাজারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম হলের সামনে থেকে শুরু হয়। পরে র‌্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন। পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব শাহনেওয়াজ মজুমদার ও পৌরসভা যুবদলের সদস্যসচিব বদিউল আলম নোমান খাঁ।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, আবুল হাশেম, নূর মোহাম্মদ, আবু বক্কর ছিদ্দিক, শাহাদাত হোসেন ফরায়েজী, রফিকুল ইসলাম শামীম, দেলোয়ার হোসেন মজুমদার মাছুম ও মোহাম্মদ রিপন।

আরও পড়ুন

জীবননগরে অবৈধ উইন সিরিক্স সিরাপ জব্দ, আটক ১

এ ছাড়া চৌদ্দগ্রাম পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের ও ইয়াছিন সবুজ, কাশিনগর উত্তর যুবদলের সভাপতি গাজী ইয়াকুব, উজিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, কালিকাপুর যুবদলের সাধারণ সম্পাদক আফজাল শরীফ, শুভপুর উত্তর যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, শুভপুর ইউনিয়ন দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক আবিল হাসেম, মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাফর আহম্মদ, কনকাপৈত ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী মহিউদ্দিন নয়ন ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজী শাহ আলম, বাতিসা ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল ইসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক শিফন খোন্দকার, জগন্নাথ দিঘী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুন্নবী মানিক, গুনবতী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হুদা ও সদস্যসচিব আরিফ জিয়া এবং আলকরা ইউনিয়ন যুবদলের সভাপতি রবিন পাটোয়ারীসহ চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা যুবদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: