শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় পরিবহনের ত্রিমুখী সংঘর্ষে আহত ২৪

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনায় পরিবহনের ত্রিমুখী সংঘর্ষ
খুলনায় পরিবহনের ত্রিমুখী সংঘর্ষ

খুলনার ফুলতলায় পরিবহনের ত্রিমুখী সংঘর্ষে ২৪ জন আহত হয়েছেন। বুধবার (১৭ জুন) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ফুলতলা উপজেলার যুগ্মীপাশা এলাকার এতিমখানা মাদ্রাসার সামনে ঘটনাটি ঘটে। এদের মধ্যে ৮ জন ফুলতলা এবং বাকি ১৬ জন যশোর জেলার অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

স্থানীয়রা জানায়, যশোর থেকে খুলনাগামী জ্বালানী তেলের ট্রাকের চাকা ফেটে গিয়ে যশোরগামী রূপসা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। তেলবাহী ট্রাকের পেছনে থাকা খুলনা সরকারি বিএল কলেজের যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাককে সজোরে ধাক্কা দেয়। ফলে রূপসা পরিবহন ও কলেজের বাসে থাকা যাত্রীদের অনেকেই আহত হন। তাদের উদ্ধার করে অভয়নগর ও ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুন

লেবাননে ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা ট্রাম্পের

ফুলতলা থানার অফিসার ইনচার্জ এমএম তৌহিদ বলেন, পরিবহনের ত্রিমুখী সংঘর্ষে ২৪ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় যানবাহন চলাচলে বিঘ্নিত হলেও এখন তা স্বাভাবিক রয়েছে।

ভোরের আকাশ/ইউএম

সড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: