রায়গঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা

সিরাজগঞ্জের রায়গঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল ইসলাম, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা।
সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজার সময় প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
ভোরের আকাশ/ইউএম