শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে জ্বালানি তেল মজুতের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে জেলা প্রশাসন, গোপালগঞ্জ এর উদ্যোগে একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। 

শনিবার (২৮ মার্চ) জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। কার্যক্রমের অংশ হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্স এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে একটি মামলায় গোপালগঞ্জ শহরের গংগা মটরস কে ৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এছাড়াও অবৈধভাবে মজুতকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে ভোক্তাদের নিকট বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়।

অপরদিকে, কাশিয়ানী উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে তিনটি মামলায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে সর্বমোট চারটি মামলায় ২৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।  

চলমান পরিস্থিতিতে জেলার বিভিন্ন স্থানে অবস্থিত পেট্রোল পাম্পগুলোতে ও খোলা বাজারে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। জ্বালানি পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, অবৈধ মজুত রোধ, ভেজাল মেশানো বা পরিমাণে কম দেওয়ার মতো অপরাধ প্রতিরোধে জেলা প্রশাসনের এমন মোবাইল কোর্ট পরিচালনা জনস্বার্থে চলমান থাকবে বলে জানান জেলা প্রশাসন।

ভোরের আকাশ/ র.ই


 

 


 

অভিযোগফারদীন খান প্রিন্স

শেয়ার করুন: