শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আড়াইহাজারে সিয়াম হত্যা মামলার প্রধান আসামি মতিনকে গ্রেপ্তার

নারায়নগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ৮:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি-সংক্রান্ত বিরোধের জেরে সিয়াম (২২) নামে এক যুবককে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি মতিনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১।

র‍্যাব-১১, সিপিসি-১, আদমজীনগর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ জুলাই আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ছাপটা মসজিদের সামনে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সিয়াম, দেলোয়ার ও মান্নানসহ অন্তত ১৫ জন আহত হন।

আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সিয়ামের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ জুলাই সকালে তার মৃত্যু হয়।

নিহত সিয়াম লক্ষ্মীপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে প্রধান আসামি মতিনের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। কয়েক দিন আগে এ নিয়ে সালিশ হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। ঘটনার পর নিহতের বাবা মুক্তার হোসেন আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১-এর একটি আভিযানিক দল ১৩ জুলাই বিকেল ৩টার দিকে নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি মতিন (৪৫)-কে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মতিন আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত সেরাজ উদ্দিনের ছেলে।

আরও পড়ুন

জামালপুরে পেট্রোল বোঝাই লরি জব্দ, অকটেনে রং মিশিয়ে বিক্রির অভিযোগ

র‍্যাব আরও জানায়, এর আগে ১১ জুলাই এ মামলার আরেক আসামিকে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক (বিসিজিএম) বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মামলার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/র.ই

মুক্তার হোসেন

শেয়ার করুন: