শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ৪:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সাতকানিয়ায় যুবক শাহাদাত হোসেন হত্যা মামলায় এজাহারভুক্ত এক আসামি ও তদন্তে জড়িত আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া এলাকার মো. সাইফুল ইসলাম (৩১) এবং লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া এলাকার মো. ইসমাইল (২৭)।

পুলিশ জানায়, নিহত শাহাদাত হোসেন (৩০) গত ২৬ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে দক্ষিণ ঢেমশার সামির হোটেল সংলগ্ন নিজ দোকানের সামনে বসে ছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী লোহার রড, হকিস্টিক, গাছের লাঠি ও হাতুড়ি দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতাল এবং পরে চট্টগ্রাম নগরের ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ এপ্রিল ভোর ৬টা ৪৩ মিনিটে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের মা ছায়েরা খাতুন সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়।

মামলার পরপরই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি সাইফুল ইসলাম এবং সন্দেহভাজন ইসমাইলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

সাতকানিয়া থানা পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/এনউব

গ্রেফতার

শেয়ার করুন: