শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জের খুরশিদ মহল সেতুতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ২:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুর-গফরগাঁও সড়কের খুরশিদ মহল সেতুতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত ও আরেক কিশোর গুরুতর আহত হয়েছে।

নিহতরা হলেন মো. বাবু (২০) ও মোঃ রাকিব মিয়া (১৮)। নিহত বাবু ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দিঘীরপাড় গ্রামের বাচ্চু মিয়ার ছেলে এবং রাকিব পাশের তারাটিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। আহত হিমেল মিয়া তারাটিয়া গ্রামের মোঃ: কাশেমের ছেলে।

পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, রোববার (২৮ ডিসেম্বর) রাত ৭টার দিকে তিন কিশোর মোটরসাইকেলযোগে হোসেনপুর বাজার থেকে নিজেদের বাড়িতে যাওয়ার পথে ওই খুরশিদমহল সেতুতে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয় এবং রাকিব ও হিমেল গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহত দু'জনকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন এবং হিমেলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় পাগলা থানার অফিসার ইনচার্জ মোঃ: আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন। এখন এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ভোরের আকাশ/মো.আ.



 

কিশোরগঞ্জসড়ক দুর্ঘটনায় নিহত

শেয়ার করুন: