শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খাগড়াছড়ির গুইমারায় বজ্রপাতে নিহত ১

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় শিলাবৃষ্টির সময় বজ্রপাতে গহন কুমার ত্রিপুরা (পংচে) নামে এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে।  

রোববার (২৯ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার সাইংগুলি পাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে শিলাবৃষ্টি শুরু হয়। এসময় আকস্মিক বজ্রপাতে গহন কুমার ত্রিপুরা গুরুতর আহত হন। আহতাবস্থায় তাঁকে উদ্ধারের চেষ্টা করা হলেও বজ্রপাতের তীব্রতায় ঘটনাস্থলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত গহন কুমার ত্রিপুরা (পংচে) এলাকায় একজন বিনয়ী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিবেশীরা নিহতের বাড়িতে ভিড় করেন।

আবহাওয়া অফিস ও স্থানীয় প্রশাসন কালবৈশাখীর এই মৌসুমে শিলাবৃষ্টি বা বজ্রপাতের সময় খোলা জায়গায় না থেকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছে।

ভোরের আকাশ/নি

খাগড়াছড়ি

শেয়ার করুন: