শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিরাজুর রহমান মিরাজের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব মো. ইশতিয়াক আহমেদ ইস্তি। সভা সঞ্চালনা করেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মুনতাসীর আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ সিরাজী রুবেল, আতিকুর রহমান রুবেল বিশ্বাস, মনজুর শাহীন রুবেল, আকুঞ্জি মাহামুদুর রহমান, তাসনিম রেজা তামিম, নাঈম হাসান হাসিব, মিরাজ শাহিন শুভ, মো. সাইফুল মল্লিক ও রাসেল শেখ সজিব।

এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনি, সহদপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ মহানগর কমিটির নেতৃবৃন্দ।

আরও পড়ুন

এমপির গাড়ি ভাঙচুরের মামলায় রায়গঞ্জ প্রেসক্লাব সম্পাদক গ্রেপ্তার

সভায় সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাজু হাওলাদার; সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সৌরভ হাওলাদার ও সদস্যসচিব রাকিবুল হাসান রাকিব; খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেল্লাল হোসেন সুমন, সদস্যসচিব আলাউদ্দিন তালুকদার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল শেখ; দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আল আমিন সরদার রতনসহ পাঁচটি থানার যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া খুলনা মহানগরের ৩১টি ওয়ার্ড ও দুটি ইউনিয়নের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এবং সদস্যরাও সভায় অংশ নেন। সভায় আগামী ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল, সুশৃঙ্খল ও বর্ণাঢ্যভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি, সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের প্রত্যয় ব্যক্ত করেন।

ভোরের আকাশ/সু.পা

খুলনায় স্বেচ্ছাসেবক দল

শেয়ার করুন: