শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় দুই ভুয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ৪ আগস্ট ২০২৬, ৭:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চুয়াডাঙ্গায় আইনজীবী পরিচয়ে প্রতারণা এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা আদালত চত্তরে এ ঘটনা ঘটে। 

আটক দু'জন হলেন, কিশোরগঞ্জ জেলা শহরের বাসিন্দা সাগর আহমেদ, যিনি নিজেকে ঢাকা বার কাউন্সিলের আইনজীবী বলে পরিচয় দিতেন এবং চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মজলিসপুর এলাকার মকবুল হোসেন, যিনি নিজেকে আইনজীবীর সহকারী হিসেবে পরিচয় দিতেন।

অভিযোগ রয়েছে, তারা দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ, বিভিন্ন মামলার রায় পাইয়ে দেওয়ার আশ্বাস এবং আইনি সহায়তার কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন কৌশলে অর্থ হাতিয়ে নেন। এভাবে তাদের বিরুদ্ধে প্রায় ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

ঘটনার পর একাধিক ভুক্তভোগী চুয়াডাঙ্গা সদর থানায় উপস্থিত হয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ জানান। ভুক্তভোগীরা দাবি করেন, নানা ধরনের আইনি কাজের প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হলেও কোনো কাজই করে দেওয়া হয়নি।

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্যরা বিষয়টি জানতে পেরে অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

আরও পড়ুন

সরিষাবাড়ীতে নিরপরাধ কিশোরকে মারধর করে ‘চোর’ বানিয়ে ভিডিও প্রচার

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, "আইনজীবী সমিতির সদস্যরা দুজনকে আমাদের কাছে হস্তান্তর করেছেন। তাদের থানায় নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত মামলা বা অভিযোগ পাওয়া যায়নি। এছাড়া সাগর আহমেদ প্রকৃতপক্ষে আইনজীবী কিনা, সেটিও যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/রই 

মিজানুর রহমান

শেয়ার করুন: