শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ৯ ডিসেম্বর ২০২৫, ৩:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল এবং দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌরসভার ৭নং ওয়ার্ড সন্তোষে পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও দোয়ায় আমাদের নেত্রী আল্লাহর রহমতে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তাঁর দ্রুত  সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাই। আমরা দোয়া করি বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবারও দেশের কল্যাণে নেতৃত্বের হাল ধরতে পারেন।

তিনি বলেন, অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছি, যেন তাদের শীতের কষ্ট কিছুটা লাঘব হয়। দেশের মানুষের কল্যাণের জন্য বিএনপি সবসময় মানবিক কর্মকাণ্ডে পাশে থাকবে।

এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

খালেদা জিয়াটাঙ্গাইলদোয়া মাহফিল

শেয়ার করুন: