মনু নদীর প্রতিরক্ষা বাঁধে দু’স্থানে ভাঙন,৩০ গ্রাম প্লাবিত : বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

কয়েক দিনের টানা বৃষ্টি আর সীমান্তের ওপার থেকে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের রাজনগর উপজেলার উজিরপুর ও ভাংগারহাট এবং কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া গ্রামে মনু নদীর প্রতিরকত্ষা বাঁধে দু’টি স্থানে পৃথক ভাঙনে ৩০ টি গ্রাম প্লাবিত হয়েছে। রাজনগরের আকুয়া গ্রামের আসরাফ আলী আসই (৭২) নামক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মনু নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। কয়েকটি স্থানে মনু নদের বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকতে থাকে। আতঙ্কিত মানুষ বালিভর্তি বস্তা দিয়ে পানি আটকানোর চেষ্টা করে ব্যর্থ হন। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ও রাত বারোটায় টেংরা ইউনিয়নের উজিরপুর ও আকুয়া মনু বাঁধের সাড়ে তিনশ ফুট ভাঙন দিয়ে পানি প্রবেশ করায় বন্যাক্রান্ত হয়ে পড়েছেন আকুয়া, সৈয়দনগর, আদিনাবাদ টগরপুর, কোনাগাঁও, শ্বাসমহল, বকশিকুনা, মহলাল, প্রেমনগর, মালিকোনা, ভাঙারহাট বাজার, ঘয়গড়, ডলা, হংসখলা, গবিন্দপাটি, টুপির মহল ও হরিপাশা বাজার, উজিরপুর, প্রেমনগর কান্দিরকুল, একামধু , সালন, উরকিলা, গয়ঘর, ডেফউড়া, দত্তগ্রামসহ আরোও কয়েকটি গ্রামের মানুষ।
এদিকে বন্যার পানিতে টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামের আসরাফ আলী আসই (৭২) নামে এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল সাড়ে সাতটায় ওই বৃদ্ধার লাশ পানির স্রোতে ভাসতে দেখে ।
ভোরের আকাশ/এনউব