সোনারগাঁওয়ে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বড় চেঙ্গাইন এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র্যাব-১১।
শনিবার (১১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অস্ত্রটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাব-১১ জানায়, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সিপিএসসি কোম্পানির একটি বিশেষ দল সোনারগাঁও থানার বড় চেঙ্গাইন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় মাদকের একটি স্পটে অবস্থানরত কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ঝোপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক (বিসিজিএম) বলেন, "র্যাব-১১-এর অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধ দমনে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
ভোরের আকাশ/র.ই