শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৫ দফা দাবি কাউখালীতে জামায়াতে ইসলামী সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নাজিরপুর ,পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
৫ দফা দাবি কাউখালীতে জামায়াতে ইসলামী সমাবেশ ও বিক্ষোভ মিছিল
৫ দফা দাবি কাউখালীতে জামায়াতে ইসলামী সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পিরোজপুরের কাউখালীতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতির ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের চত্বর থেকে শুরু হয়ে বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নজরুল ইসলাম। বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, জেলা জামায়াতের নেতা মাওলানা জাকির হোসেন, কাউখালী সদর ইউনিয়ন জামায়াতের আমির টিএম রেজাউল করিম, শিয়ালকাঠি ইউনিয়নের জামায়াতের আমির মৌলভী আনোয়ার হোসেন, জামাত নেতা আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতির ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত এবং গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা জরুরি।

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা ও কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

ভোরের আকাশ/হ.র

বিক্ষোভ মিছিল

শেয়ার করুন: