শিরোনাম
রাজধানীবাসীর জন্য সুখবর, ৬ রুটে একক কোম্পানির বাস চালু হচ্ছে রবিবারগাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিমি যানজটরোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরাফ্যাসিবাদ উত্থানের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রীসুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপেগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপচাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ কর্মকর্তারাজধানীবাসীর জন্য সুখবর, ৬ রুটে একক কোম্পানির বাস চালু হচ্ছে রবিবারগাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিমি যানজটরোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরাফ্যাসিবাদ উত্থানের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রীসুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপেগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপচাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ কর্মকর্তা

৮ মাসেই বিএনপি অজনপ্রিয় হয়ে উঠেছে: সারজিস

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেছেন, বাংলাদেশের মানুষ দেখেছে, গত ৮ মাসে বিএনপি প্রতিনিয়ত অজনপ্রিয় হয়ে উঠেছে। প্রতি মাসেই দেশে হত্যাকাণ্ডের সংখ্যা বেড়েছে, ধর্ষণের সংখ্যা বেড়েছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের হলরুমে দৈনিক পঞ্চগড় খবর পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে সারজিস বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আমাদের নির্বাচনী জোট হয়েছিল। এখন আমরা বিরোধী দলীয় জোট হিসেবে সংসদে একসঙ্গে কাজ করছি। আমাদের এই জোট এখনো চলমান রয়েছে। তবে স্থানীয় নির্বাচন আমাদের দলীয় সিদ্ধান্ত। জামায়াতও তাদের জায়গা থেকে এককভাবে নির্বাচন করবে, এনসিপিও এককভাবে নির্বাচন করবে। সেটি সামনে রেখেই ঢাকার দুই সিটিতে নাসির উদ্দীন পাটোয়ারী ও আসিফ মাহমুদকে আমরা মেয়র প্রার্থী করেছি। তাদের কোনো ধরনের সমঝোতার জন্য প্রার্থী করা হয়নি। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যাব।

আরও পড়ুন

সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপে

সারজিস আলম বলেন, এই ৮ মাসে সুশাসন কমেছে। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি, জনগণ বিকল্প হিসেবে এনসিপিকে বেছে নেবে। আমরা জনগণের হয়ে সেই লড়াই করব।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দৈনিক পঞ্চগড় খবর পত্রিকার উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সাংবাদিক মোশাররফ হোসেনের সম্পাদনায় পত্রিকাটি প্রকাশিত হচ্ছে। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন এবং পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজল উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এনএস

এনসিপি

শেয়ার করুন: