পীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

রংপুরের পীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল বাকিউল বারী উপস্থিত ছিলেন।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) পীরগঞ্জ উপজেলার সম্পাদক আবু আজাদ বাবলু, পীরগঞ্জ পৌর বিএনপি’র সম্পাদক ইয়াতিমুল হাসান লিটন, সভাপতি সাইফুল আজাদ মন্ডল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি গণ বক্তব্য রাখেন।
বক্তরা দিবসটি উপলক্ষে শিক্ষকদের মর্যাদা, শিক্ষা ক্ষেত্রে অবদান ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এর আগে অংশগ্রহণকারীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদসরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়।
ভোরের আকাশ/আ.র