শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে অবৈধ পলিথিন জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা

‎পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ৮:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরে একটি কুরিয়ার সার্ভিস অফিস থেকে ৩০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করে ওই অফিসের ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
‎
পরিবেশ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসন সোমবার (২১ জুলাই) দুপুরে পিরোজপুর শহরের পাড়েরহাট সড়কস্থ জননী কুরিয়ার সার্ভিস নামক অফিসে যৌথ অভিযান চালিয়ে ওই পলিথিন জব্দ ও মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করে।
‎
‎পরিবেশ অধিদপ্তর পিরোজপুর জেলার সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পিরোজপুরের জননী কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে ৩০০ কেজি পলিথিন উদ্ধারের পর তা জব্দ করা হয়।  অবৈধ পলিথিন পাওয়ায় ওই অফিসের ম্যানেজার খালিদ হাসানকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পিরোজপুর সদরের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আল-আমীন।
‎
‎ভোরের আকাশ/জাআ

পলিথিন জব্দপিরোজপুর

শেয়ার করুন: