শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আশুলিয়ায় ছাগলের ঘাস খাওয়ানো কেন্দ্র করে নারীকে হত্যা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ৬ জুন ২০২৬, ১:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
স্বজনদের আহাজারি
স্বজনদের আহাজারি

ঢাকার আশুলিয়ায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে রুপবান বেগম (৪৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ঘটনার পর থেকে অভিযুক্ত আলিয়া সরকার (৫৫) পলাতক রয়েছে। শনিবার (৬ জুন) বেলা ১১টার দিকে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম এ বিষয়ে নিশ্চিত করেন। এরআগে, শুক্রবার দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যায়।

নিহত রূপবান বেগম আশুলিয়ার তাজপুর এলাকার জয়নাল সরকারের স্ত্রী এবং অভিযুক্ত আলিয়া সরকার ওই এলাকার মৃত সুলতান সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে রুপবান বেগমের একটি ছাগল আলিয়া সরকারে উঠানে ঘাস খেতে যায়। এসময় আলিয়া সরকার ছাগলটিকে কুপিয়ে হত্যা করে। পরে ছাগলের বিষয়ে জানতে আলিয়া সরকারকে জিজ্ঞাসা করতে যায় রুপবান। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আলিয়া সরকারের হাতে থাকা দাড়ালো 'দা' দিয়ে রুপবানের পায়ে কুপ দিয়ে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যান তিনি।

আরও পড়ুন

৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

এবিষয়ে জানতে জামগড়া পুলিশ ফাঁড়ির এসআই আবু তালিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনায় মামলা হয়েছে শুনেছি। এছাড়া আর কিছুই জানি না।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ঘটনার গুরুত্ব বিবেচনায় ঘটনার দিনই মামলা নেওয়া হয়েছে। পরে গতকাল চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে শাহাবাগ থানার মাধ্যমে।  ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে। তবে তাকে গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ভোরের আকাশ/ইউএম

নারীকে হত্যা

শেয়ার করুন: