ইলেকট্রিক সিগারেটের চালান আটক বিমানবন্দরে

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইলেকট্রিক সিগারেট, রিফিল, কার্টিজ, কয়েলের চালান আটক করা হয়েছে।
রোববার (২২ জুন) সকাল ৬টা ২০ মিনিটে আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট BS-350 এর যাত্রী মোহাম্মদ আইয়ুবের কাছে এসব পণ্য পাওয়া যায়। তার বাড়ি সাতকানিয়ায়।
সূত্র জানায়, যাত্রী মোহাম্মদ আইয়ুব গ্রিন চ্যানেল পার হয়ে চলে যাওয়ার সময় বিমানবন্দর এনএসআই টিম তাকে সরিয়ে এনে ব্যাগেজ তল্লাশির চ্যালেঞ্জ জানায়। উদ্ধার করা পণের মধ্যে রয়েছে-২০টি ইলেকট্রিক সিগারেট, ৪৯০টি সিগারেট রিফিল লিকুইড, ২৮০টি সিগারেট কার্টিজ, এবং ৩০ টি সিগারেট কয়েল।
যাত্রী মাওলানা মোহাম্মদ আইয়ুবের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। উদ্ধার করা ইলেকট্রিক সিগারেটের মূল্য ৪০ হাজার টাকা, সিগারেট রিফিল লিকুইড ৮ লাখ ৩৩ হাজার টাকা, সিগারেট কার্টিজ ১ লাখ ৪০ হাজার টাকা, সিগারেট কয়েল ৬০ হাজার টাকা৷ মোট ১০ লাখ ৭৩ হাজার টাকা।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, প্রথমবারের মতো অভিযুক্ত হওয়ায় আটককৃত মালামাল ডিএম করে যাত্রী মাওলানা মোহাম্মদ আইয়ুবকে ছেড়ে দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ