শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মহেশখালীতে ডাকাত সহযোগী আটক, দুই মাঝি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ৮:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে ডাকাতের কবল থেকে দুই মাঝিকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সময় ডাকাতিতে ব্যবহৃত একটি বোটসহ এক ডাকাত সহযোগীকে আটক করা হয়েছে।

শুক্রবার  বিকাল সাড়ে ৩টার দিকে মহেশখালী থানাধীন নাপিতখালী এলাকায় এ ঘটনা ঘটে । ‘তৌকি এন্টারপ্রাইজ’ নামের একটি লবণবাহী কার্গো বোট ওই সময় ডাকাতির কবলে পড়ে। পরে জরুরি সেবা নম্বর ১৬১১১-এ খবর পেয়ে বিষয়টি বাংলাদেশ কোস্ট গার্ডকে জানানো হয়।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম উল হক।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর একটি দল দ্রুত ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাতদের কবলে থাকা দুই মাঝিকে নিরাপদে উদ্ধার করা হয়। একই সঙ্গে ডাকাতি করা লবণ, একটি বোট এবং ডাকাতির সঙ্গে জড়িত এক সহযোগীকে আটক করা হয়।

উদ্ধারকৃত মাঝি, আটক ব্যক্তি এবং জব্দ করা বোট ও মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় এলাকায় নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ডাকাতি প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/আ.ব
 

 

মহেশখালীআটকমাঝি উদ্ধার

শেয়ার করুন: