শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল সমাবেশ

‎পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ৪:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দেশজুড়ে ‎অবনতি ঘটছে আইনশৃঙ্খলা পরিস্থিতির, শিক্ষাপ্রতিষ্ঠানে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ এমন উদ্বেগজনক পরিস্থিতি এবং বিভিন্ন গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুর জেলা যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টায় জেলা স্টেডিয়াম চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
‎
‎মিছিলে বিপুল সংখ্যক যুবদল নেতাকর্মী ছাড়াও ছাত্রসমাজ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
‎
‎সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, ১নং যুগ্ম আহবায়ক রিয়াজ সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
‎
‎এ সময় বক্তারা বলেন, দেশের শিক্ষাঙ্গন ও যুব সমাজকে বিপথগামী করার জন্য একটি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।  কিছু গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করে দেশকে অস্থির করার অপচেষ্টা চলছে।
‎
‎তারা আরও বলেন, এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।  শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় পিরোজপুর জেলা যুবদলসহ সারাদেশের জেলা, উপজেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ইউনিটসমূহ সতর্ক অবস্থানে রয়েছে।
‎
‎সমাবেশ শেষে নেতারা দাবি করেন, দেশকে অস্থিতিশীল করার সকল অপচেষ্টার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে রাজপথে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/জাআ

পিরোজপুরসমাবেশজেলা যুবদল

শেয়ার করুন: