চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় নারীর মৃত্যু

চট্টগ্রামের হালিশহরে অগ্নিকাণ্ডে নুরজাহান বেগম (রানি) নামের দগ্ধ এক নারীর মৃত্যু হয়েছে। জরুরি চিকিৎসা নিতে ঢাকা যাওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা হাইওয়েতে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়েছে।
এর আগে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে চট্টগ্রাম হালিশহর থানার ওয়াপদা মোড়ে ফাতেমা মঞ্জিল নামের একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জন দগ্ধ হন। দগ্ধদের তাৎক্ষণিক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সোমবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য সবাইকে ঢাকায় রেফার করা হয়।
চিকিৎসক সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে রানি নামে ওই নারী শতভাগ দগ্ধ হয়েছিলেন। নিহত রানি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হরিশপুর ইউনিয়নের আলাম গাজী পাটোয়ারীর বাড়ির মোস্তফা কামালের মেয়ে।
ভোরের আকাশ/নি. ব