শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

দুধ দিয়ে গোসল করে বিএনপির রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ৩ আগস্ট ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

​দলের অভ্যন্তরীণ অন্তঃ দ্বন্দ, অভ্যন্তরিন কোন্দল এবং দীর্ঘ ২০ বছরের আন্দোলন-সংগ্রামের সঠিক মূল্যায়ন না পাওয়ার ক্ষোভে দুধ দিয়ে গোসল করে রাজনীতিকে ‘আলবিদা’ জানালেন এক সাবেক যুবদল নেতা।

​সোমবার (৩ আগস্ট) দুপুরে  উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া এলাকায় নিজ বাড়িতে মায়ের মাঠায় হাত দিয়ে তওবা করে এ ঘোষণা দেন তিনি।

​রাজনীতি ছাড়া ওই নেতার নাম মাহবুব আলম। তিনি ২নং গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৬ সাল থেকে অর্থাৎ গত দুই দশক ধরে বিএনপির রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন মাহবুব আলম। দলের দুর্দিনে রাজপথে থেকে জেল-জুলুম সহ্য করলেও, সম্প্রতি নিজ দলের কর্মীদের অভ্যন্তরীণ চক্রান্ত ও সহিংসতার শিকার হয়ে তাঁকে জেল খাটতে হয় এবং সবশেষ তাকে  দল থেকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন

১২১ বছরের সাংস্কৃতিক ঐতিহ্য এম.টি. হোসেন ইনস্টিটিউটের দ্রুত সংস্কার প্রয়োজন

​ক্ষোভ প্রকাশ করে সাবেক এই নেতা বলেন, ​"দলের কঠিন সময়ে রক্ত ও শ্রম দিয়েছি। কিন্তু সুদিনে এসে নিজ দলের মানুষেরই চক্রান্তের শিকার হতে হলো। দীর্ঘদিনের ত্যাগের পর এমন প্রতিদান পেয়ে আমি চরম হতাশ। তাই মায়ের মাথায় হাত রেখে তওবা করে  ১ মণ দুধ দিয়ে গোসলের মাধ্যমে  চিরতরে বিএনপির রাজনীতি থেকে বিদায় নিলাম।"

​ঘটনাটি ঘিরে পুরো শ্রীপুর জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। 

ভোরের আকাশ/রই 

মাহবুব আলম

শেয়ার করুন: