শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে পৃথক ঘটনায় পানিতে ডুবে নিহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৮ আগস্ট ২০২৫, ১০:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একদিনে পৃথক ঘটনায় পানিতে ডুবে ৩ জনের মৃত্যু হয়েছে।  তাদের মধ্যে দুই শিশুও রয়েছে।  তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

শুক্রবার উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পূর্ব নৈয়ারবাড়ি ও হিরণ ইউনিয়নের দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন সজল বাড়ৈ (২০), অনুছোঁয়া বাড়ৈ (৭) ও ইসাহাক (৪)। তাদের মধ্যে সজল ও অনুছোঁয়া আপন চাচাতো ভাই-বোন।

মৃত ব্যক্তিরা হলেন, সজল বাড়ৈ নৈয়ারবাড়ি গ্রামের পঙ্কজ বাড়ৈর ছেলে ও অনুছোয়া একই গ্রামের শংকর বাড়ৈর মেয়ে।  ইসাহাক দক্ষিণ হিরণ গ্রামের এনায়েত হোসেন শেখের ছেলে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সজল বাড়ৈ দুপুরে তার চাচাতো বোনকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়।  এ সময় সজল বাড়ৈর ঘাঁড়ে চড়ে অনুছোয়া সাঁতার কাটে।  একটা সময় তারা পানিতে ডুবে যায়।  এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরে মাছ ধরার জাল টেনে পুকুর থেকে সজল ও অনুছোয়াকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, বিকালে খেলাধুলা করার সময় বাড়ির পাশের পুকুরে পাড়ে দক্ষিণ হিরণ গ্রামে ইসাহাক নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

ভোরের আকাশ/জাআ

গোপালগঞ্জপানিতে ডুবে মৃত্যু

শেয়ার করুন: