শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ার বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দ মাছ-উদ-রুমীর ৩১তম মৃত্যুবার্ষিকী আজ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলার রাজনীতি, শিক্ষা ও সামাজিক উন্নয়নের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, সাবেক সংসদ সদস্য এবং কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম সৈয়দ মাছ-উদ-রুমীর ৩১তম মৃত্যুবার্ষিকী আজ ১৮ আগস্ট।

তিনি কুষ্টিয়ার খোকসা উপজেলার ঐতিহ্যবাহী কমলাপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি কুষ্টিয়া অঞ্চলে দলটিকে সুসংগঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করেন। দীর্ঘদিন কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালনকালে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে তৃণমূল পর্যায়ে দলের ভিত্তি মজবুত করেন।

তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন কুষ্টিয়া-৬ (বর্তমান কুষ্টিয়া-৪ কুমারখালী-খোকসা) আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। কুষ্টিয়া অঞ্চলের যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর অবদান অবিস্মরণীয়।

কুষ্টিয়া শহর ও গড়াই নদীর অপর পাড়ের যোগাযোগ সহজ করতে নির্মিত গুরুত্বপূর্ণ সড়ক সেতুটি তার নামানুসারে "সৈয়দ মাছ-উদ রুমী সেতু (কয়া ব্রিজ) নামে নামকরণ করা হয়, যা এই অঞ্চলের অর্থনীতি ও যোগাযোগব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনেছে। এছাড়া স্থানীয় শিক্ষা প্রসারে তাঁর স্মৃতির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় সৈয়দ মাস উদ রুমী ডিগ্রি কলেজ।

আরও পড়ুন

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

অবিসংবাদিত এই জননেতা ১৯৯৫ সালের ১৮ আগস্ট ইন্তেকাল করেন।

মরহুমের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী শুক্রবার বাদ জুমা খোকসার কমলাপুর রুমীপাড়া জামে মসজিদে তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের পরিবার ও দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।

ভোরের আকাশ/ইউএম

মৃত্যুবার্ষিকী,সৈয়দ মাছ-উদ-রুমী, কুষ্টিয়া

শেয়ার করুন: