শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ২:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন কালভার্টে মোটরসাইকেলের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টা ১৫ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী সোনামুখী গ্রামের জমির উদ্দিনের ছেলে আবু হায়াত (৩৫) ও সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কানসাট এলাকায় শ্রমিকের কাজ শেষ করে সকালে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আবু হায়াত ও হাবিবুর রহমান। রামচান্দপুর থেকে সোনামুখীর দিকে যাওয়ার পথে মুসলিমপুর মোড়ের আগে নির্মাণাধীন একটি কালভার্টের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সজোরে ধাক্কা লাগে।

ধাক্কার পর তারা মোটরসাইকেল থেকে ছিটকে কালভার্টের নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

কুর্দিস্তানের প্রধানমন্ত্রীকে টার্গেট করে ইরানের হামলা

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই শ্রমিকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/জেআ
 

চাঁপাইনবাবগঞ্জ

শেয়ার করুন: