শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টাঙ্গাইলে মেডিকেল হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার পড়ে রোগীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ৭:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে মিজানুর রহমান (৬৫) নামে এক রোগীর মাথায় অক্সিজেন সিলিন্ডার পড়ে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের সামনে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের নন্দবালা গ্রামের বাসিন্দা। তিনি ডায়াবেটিসজনিত সমস্যার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, হাসপাতলের ৯ম তলায় চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে অক্সিজেন দেওয়া হয়। অক্সিজেনের সিলিন্ডারটি তার বেডের কিনারায় ঝুঁলিয়ে দেওয়া হয়। এ সময় নিচতলা থেকে লিফট ৯ম তলায় পৌঁছলে রোগী ও স্বজনরা বের হয়ে যাওয়ার সময় অরক্ষিত অক্সিজেন সিলিন্ডারের সঙ্গে ধাক্কা লাগে। 

এতে অক্সিজেন সিলিন্ডারটি রোগী মিজানুরের মাথায় পড়ে তিনি গুরুতর অঅহত হন। পরে দ্রুত তাকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

নিহতের স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালের অব্যবস্থাপনা ও অনিরাপত্তার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সহকারী রেজিস্টার (মেডিসিন) ডা. বুলবুল আহমেদ জানান, রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এটি একটি দুর্ঘটনা। চিকিৎসায় কোনো ধরনের অবহেলা ছিল না। লিফটে নেওয়ার সময় অনাকাক্সিক্ষতভাবে দুর্ঘটনাটি ঘটেছে। 

আরও পড়ুন

ধনবাড়ীতে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে পাকা ধান, ক্ষতির শংষ্কা কৃষকের

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জু জানান, ঘটনাটি যেভাবে ঘটেছে এটি সম্পূর্ণ অব্যবস্থাপনা। তারপরও এ বিষয়টি নিয়ে আমরা একটি তদন্ত কমিটি করব। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/ র.ই


 

রোগীর মৃত্যুডা. বুলবুল আহমেদ

শেয়ার করুন: