শিরোনাম
তিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুরতথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে: প্রধান তথ্য কমিশনারনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে : স্বাস্থ্যমন্ত্রীঅনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রীমালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীনবগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসনদ জালিয়াতির অভিযোগের মধ্যেই ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগতিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুরতথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে: প্রধান তথ্য কমিশনারনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে : স্বাস্থ্যমন্ত্রীঅনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রীমালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীনবগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসনদ জালিয়াতির অভিযোগের মধ্যেই ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

শিক্ষা ও গবেষণা সম্প্রসারণে মার্কিন প্রতিনিধিদলের প্রিমিয়ার ইউনিভার্সিটি সফর

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ৩:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণার পরিসর সম্প্রসারণ এবং শিক্ষক-শিক্ষার্থীদের বৈশ্বিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটি সফর করেছে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সফরকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তাঁরা।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎ ও মতবিনিময়ে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদারসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও মার্কিন দূতাবাসের মধ্যে চলমান যোগাযোগকে আরও কার্যকর করার পাশাপাশি নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে আমেরিকান কর্নার চট্টগ্রামকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্য শিক্ষা, সংস্কৃতি ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ফেলো এক্সচেঞ্জ কার্যক্রম চালু এবং আমেরিকান কর্নারের বিভিন্ন উদ্যোগে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়টিও আলোচনায় স্থান পায়।

শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা ও একাডেমিক লেখার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ে একটি রাইটিং সেন্টার প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করে। এ ধরনের কেন্দ্র চালু হলে শিক্ষার্থীরা গবেষণাপত্র, প্রবন্ধ ও অন্যান্য একাডেমিক লেখা তৈরিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন। পাশাপাশি তাঁদের যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস এবং উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে প্রস্তুতি আরও সমৃদ্ধ হবে বলে আলোচনায় আশাবাদ ব্যক্ত করা হয়।

পরে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাসে অবস্থিত আমেরিকান কর্নার চট্টগ্রাম পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ এবং মার্কিন সরকারের (ইউএসজি) বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ, শিক্ষা ও পেশাগত বিনিময় কর্মসূচি এবং এসব কর্মসূচিতে আবেদনের প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।

এ সময় আমেরিকান কর্নার চট্টগ্রামের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি গবেষণা এবং শিক্ষক-শিক্ষার্থীদের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরিতে এ কর্নারের ভূমিকা আরও বিস্তৃত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রতিনিধিদলের সদস্যরা কর্নারের কার্যক্রম ঘুরে দেখেন এবং এর উদ্যোগগুলোর প্রতি সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন

দৈনিক বগুড়ার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলে ছিলেন জনসম্পৃক্ততা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রিচার্ড ব্রুনার, যুবসম্পৃক্ততা বিশেষজ্ঞ জোনাথন গোমেজ এবং একাডেমিক ও প্রফেশনাল এক্সচেঞ্জ কার্যক্রমের অ্যালামনাই সমন্বয়ক শামস বিন নাফিজ। এ ছাড়া আমেরিকান কর্নার চট্টগ্রামের আইনবিষয়ক প্রধান যোগাযোগ কর্মকর্তা সাদাত জামান খান, কো-অর্ডিনেটর আর. রাফি হোসেন এবং সহকারী কো-অর্ডিনেটর ফাইজা চৌধুরী তাঁদের সঙ্গে ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সফর ও মতবিনিময়ের মধ্য দিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটি এবং মার্কিন দূতাবাসের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও গতিশীল হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষা, পেশাগত প্রশিক্ষণ, সাংস্কৃতিক বিনিময় ও গবেষণার নতুন সুযোগ তৈরিতে এ যোগাযোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: