ফুলবাড়ীয়ায় আ'লীগের সাধারন সম্পাদক গ্রেফতার

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে ফুলবাড়ীয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল হাসান।
তিনি জানান, এর আগেও হারুন অর রশিদ গ্রেপ্তার হয়ে কয়েক মাস কারাগারে ছিলেন। জামিনে মুক্তি পেয়ে বাড়িতে অবস্থান করছিলেন তিনি।
তিনি আরও জানান, হারুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি।
ভোরের আকাশ/ এনউব