ডিমলায় নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল

নীলফামারীর ডিমলায় নৌকাবাইচ প্রতিযোগিতা শেষে বাড়ি ফেরার পথে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পর তিস্তা নদীর ধারে এ মিছিল অনুষ্ঠিত হয় বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। পরদিন রবিবার (২৫ অক্টোবর) ‘MD Arsad Hosen’ নামের একটি ফেসবুক আইডি থেকে মিছিলের ভিডিওটি প্রকাশ করা হয়।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের বার্ণিঘাট বিওপি ক্যাম্প-সংলগ্ন তিস্তা নদীতে ডিঙি নৌকাবাইচ প্রতিযোগিতা ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়। নদী ক্যাম্প উদযাপন উপলক্ষে তিস্তা নদী রক্ষা কমিটি ও বার্ণিঘাট এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে স্থানীয় অনেকেই ডিঙি নৌকা নিয়ে অংশ নেন।
স্থানীয়দের দাবি, নৌকাবাইচ প্রতিযোগিতা শেষে বাড়ি ফেরার পথে একদল ব্যক্তি তিস্তা নদীর ধারে সংঘবদ্ধ হয়ে মিছিল করেন। এ সময় তাঁদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘ওই মার্কা আছে রে, ওই কোন সে মার্কা, নৌকা-নৌকা, দেখিয়ে দিব এবং শেখ হাসিনা ডিসেম্বরে বীরের বেশে আসবে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শোনা যায়। স্লোগানে স্লোগানে নদীর তীর মুখরিত করে তোলেন মিছিলে অংশগ্রহণকারীরা।
ফেসবুকে প্রকাশিত ২ মিনিট ৩৩ সেকেন্ডের ভিডিওটির সঙ্গে দেওয়া পোস্টে লেখা হয়েছে, ‘যুবলীগের ডাকে ছাত্রলীগের পোলাপানে সে মিছিল করেছে দুই হাজার লোক’। অর্থাৎ, পোস্টদাতা মিছিলে দুই হাজার লোকের উপস্থিতি দাবি করেছেন।
ভিডিওতে দেখা যায়, সন্ধ্যার পর নদীর তীরে টর্চলাইট ও মুঠোফোনের আলোতে একদল তরুণ মিছিল করছেন। এ সময় তাদের উচ্চস্বরে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শোনা যায়। ভিডিওতে ৪০ থেকে ৫০ জনের মতো ব্যক্তিকে উপস্থিত থাকতে দেখা যায় বলে ধারণা করা হচ্ছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে বলে জানিয়েছেন নীলফামারী জেলা পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের
ভোরের আকাশ/সু.পা