শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জীবননগরে পরিবহন বাসে ডাকাতি মামলায় শিবু গ্রেফতার

জীবননগর প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ৬:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

জীবননগরে আন্দুলবাড়িয়া সড়কে ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহন বাসে ডাকাতির মামলায় শিবু আক্তার রাঙ্গা(২৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী শিবু উপজেলার খয়েরহুদা গ্রামের ওহিদুল ইসলামের ছেলে। গতকাল সোমবার ভোর চারটার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর মঙ্গলবার ভোরে সন্তোসপুর-আন্দুলবাড়িয়া সড়কে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাত দলের সদস্যরা একটি পিকআপ গাড়ীর চালকের নিকট থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাসের চালকের হাতে কোপ মেরে বাসে থাকা যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও মালামাল নিয়ে পালিয়ে যায় তারা। ঐদিন সকালে জীবননগর থানার ওসিসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মামুন হোসেন বিশ্বাস বলেন, সন্তোসপুর আন্দুলবাড়িয়া সড়কে ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। এরই ধারাবাহিকতায় ডাকাতির সাথে জড়িত থাকায় শিবুকে গ্রেফতার করা হয়। এছাড়াও তার সহযোগীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

 

জীবননগরগ্রেফতার

শেয়ার করুন: