শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দাগনভূঞা পৌরসভা পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব কবির আহামদ শুক্রবার, (২২ আগস্ট) ফেনীর দাগনভূঞা পৌরসভা পরিদর্শন করেছেন।

পৌরসভার সার্বিক কার্যক্রম ও চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করাই ছিল এই পরিদর্শনের মূল উদ্দেশ্য। পরিদর্শনের সময় স্থানীয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

​পরিদর্শনকালে অতিরিক্ত সচিবের সঙ্গে ছিলেন ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক গোলাম মো. বাতেন এবং দাগনভূঞা পৌরসভার প্রশাসক মো. শাহীদুল ইসলাম। কবির আহামদ পৌরসভায় পৌঁছলে প্রশাসক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ তাকে স্বাগত জানান।

​পৌরসভার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এই পরিদর্শনের অংশ হিসেবে অতিরিক্ত সচিব পৌরসভার বিভিন্ন বিভাগ ও শাখার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং নথিপত্র পর্যালোচনা করেন। এ সময় পৌরসভার বিভিন্ন বিভাগ এবং শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।

পৌরসভার সার্বিক ব্যবস্থাপনা ও নাগরিক সেবা প্রদানের প্রক্রিয়া উন্নত করার বিষয়ে আলোচনা হয়েছে। এই পরিদর্শন পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতিশীলতা আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ভোরের আকাশ/মো.আ.

ফেনীকর্মকর্তা

শেয়ার করুন: