শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ৮:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী চিরুনি অভিযানে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

মঙ্গলবার ভোর ৪টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) খানকার ডেইল এলাকায় এই অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য নুর ফয়েজকে গ্রেপ্তার করা হয়।

বিজিবি জানায়, সীমান্তজুড়ে দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় নুর ফয়েজের বাড়িকে মাদক মজুদের কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়। একই এলাকার শফিক নামের এক ব্যক্তি নিয়মিতভাবে ইয়াবা এনে অস্থায়ীভাবে তার বাড়িতে রেখে যেত—এমন তথ্যও নিশ্চিত হয়।

তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির নেতৃত্বে বিজিবির বিশেষ দল ও কে–৯ ইউনিটের নারকটিক্স ডগ ‘চেরী’ অংশ নেয় অভিযানে। বাড়ির ছাদে তৈরি করা গোপন কুঠুরি ভেঙে উদ্ধার করা হয় ২০ হাজার ইয়াবা ট্যাবলেট। তবে শফিকসহ আরও ১–২ জন পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চলছে।

গ্রেফতার নুর ফয়েজ (৩২), সাং—খানকার পাড়া, টেকনাফ সদর ইউনিয়ন। এ ঘটনায় মোহাম্মদ শফিক (২৫) ও অজ্ঞাত আরও ১-২ জন পলাতক রয়েছে। এ সময় ২০,০০০ ইয়াবা, মোবাইল ফোন ১টি, চাপাতি ১টি উদ্ধার করা হয়।

অভিযান সম্পর্কে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তায় বিজিবি অটুট প্রতিশ্রুতিবদ্ধ। মাদক ও মানবপাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে এই অভিযান অব্যাহত থাকবে।

আটককৃতকে আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ থানায় হস্তান্তর করার কার্যক্রম চলছে।

ভোরের আকাশ/জাআ

টেকনাফইয়াবা উদ্ধার

শেয়ার করুন: