শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ৮ জুন ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। এসময় মিছিলকারীরা সরকার ও মানবতাবিরোধী ট্রাইব্যুনাল বিরোধী স্লোগান দেন। 

সোমবার (৮ জুন) ভোরে ফজরের নামাজ চলাকালে শহরের পায়রা চত্বর থেকে মিছিলটি বের করে ছাত্রলীগ।

‘শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনের ট্রাইবুন্যাল, বন্ধ কর। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চাই’ সংবলিত ব্যানারে এ মিছিলটি বের হয়। মিছিলের সামনে ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক আল ইমরান স্লোগান দেন। এতে অন্তত ২০-২৫ জন নেতাকর্মী অংশ নেন।

পরে সকালে মিছিলের একটি ভিডিও ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা গেছে, নেতাকর্মীরা মিছিলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা’ স্লোগান দিতে থাকে।

এ ছাড়া ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, মানি না, মানবো না’ স্লোগানও দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি ৫ মিনিটের মতো স্থায়ী ছিল। এর পরে স্থানীয় লোকজন মিছিল শুনে এগিয়ে এলেই ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল শেষ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আরও পড়ুন

ইসলামী ব্যাংক ইস্যুতে ধুনটে মানববন্ধন

তবে এ ব্যাপারে ছাত্রলীগ বা সংশ্লিষ্ট কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন বলেন, ফজরের নামাজের সময় শহরের পায়রা চত্বরে নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল হয়েছে বলে খবর পেয়েছি। মিছিলের একাধিক ভিডিও আমাদের কাছে রয়েছে। ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার কাজ চলছে। দ্রুতই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভোরের আকাশ/ র.ই
 

ঝটিকা মিছিলমো. বিল্লাল হোসেন

শেয়ার করুন: