শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রামগঞ্জে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই কোটি টাকার ব্রিজ ফাটল

রামগঞ্জ( লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ফাটল দেখা দিয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মাণাধীন একটি সেতুতে। 

প্রায় ১ কোটি ১৩ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিতব্য সেতুটির এমন অবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে কাওয়ালীডাঙ্গা এলাকায় ওয়াপদা খালের ওপর গার্ডার সেতুটির নির্মাণকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এস এ এইচ ট্রেডার্স, লক্ষ্মীপুর। ২০২৫ সালের ১৯ ডিসেম্বর শুরু হওয়া কাজ চলতি বছরের ১০ মে শেষ হওয়ার কথা থাকলেও এখনও তা চলমান রয়েছে।

গত ১৩ জুন সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর পশ্চিম পাশের উত্তর ও দক্ষিণ অংশের নিচের মূল পিলারে ফাটল দেখা দিয়েছে। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারীদের ফাটলগুলো সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দা লোকজন  জানান, সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্মাণ শেষ হলে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও ভারী যানবাহন চলাচল করবে। কিন্তু নিম্নমানের কাজের কারণে এর স্থায়িত্ব নিয়ে তারা শঙ্কিত। তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট দপ্তরের কোনো কর্মকর্তাকে তদারকিতে দেখা যায়নি।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মাহাবুবুর রহমান তালুকদার ও কার্য-সহকারী মো. সজিবের জানায়,উক্ত  সেতুটি সম্পর্কে অবগত নন বলে তারা। 

আরও পড়ুন

স্বামীকে বিমানবন্দরে বিদায় দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন স্ত্রী, আহত ১১

অন্যদিকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয়দের দাবি, দ্রুত সেতুটির মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

ভোরের আকাশ/ র.ই

ব্রিজ ভাঙামাহাবুবুর রহমান তালুকদার

শেয়ার করুন: