শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে রিকশা স্ট্যান্ড দখলমুক্ত করার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ২:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ফরিদপুর পৌর এলাকার বিভিন্ন রিকশা স্ট্যান্ড অবৈধ দখলমুক্ত করে রিকশাচালকদের জন্য ব্যবহার উপযোগী করার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ফরিদপুর জেলা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন।

এ সময় ‌‌ তাদের স্মারকলিপি গ্রহণ করেন ‌ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সোহরাব হোসেন। বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে ‌ আলিপুর মোড় থেকে ‌ একটি বিক্ষোভ মিছিল ‌ শহর প্রদক্ষিণ করে।

মিছিলটি ‌ ফরিদপুর প্রধান পোস্ট অফিসের সামনে গিয়ে দাঁড়ালে ‌ বিক্ষোভ সমাবেশ ‌ অনুষ্ঠিত হয় ‌ সংগঠনের সভাপতি মো. সিদ্দিকুর রহমান সভাপতিত্বে ‌ এ সময় উপস্থিত ছিলেন মো. সোহাগ ‌, নুরুদ্দিন খান ‌, আককাছ জমাদার ‌, মো. রতন ‌, মো. মুননু, সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

এ সময় তারা বলেন ‌পৌরসভার বিভিন্ন এলাকায় রিকশাচালকদের জন্য নির্ধারিত একাধিক স্ট্যান্ড থাকলেও তা তারা বিভিন্ন সময় ‌ দখল হয়ে গেছে ‌ ফলে তারা উক্ত জায়গা ব্যবহার করতে পারছেন না ‌।

রিকশা স্ট্যান্ড দখল হয়ে যাওয়ায় চালকদের বাধ্য হয়ে সড়কের ওপর রিকশা রাখতে হচ্ছে। এতে একদিকে যানজটের সৃষ্টি হচ্ছে, অন্যদিকে রিকশাচালকদের স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আরও পড়ুন

কিউআর কোড ছাড়া নেন না ভিক্ষা! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল কৌতূহল

 পাশাপাশি জনসাধারণের চলাচলেও বিঘ্ন ঘটছে। এর মধ্যে বিশেষভাবে শ্যামলী পৌর মার্কেটের সামনে, তিতুমীর বাজার ১ নম্বর গেট রিকশা স্ট্যান্ড, থানার মোড় এবং হাজী শরীয়তউল্লাহ বাজার এলাকার রিকশা স্ট্যান্ডগুলো দ্রুত দখলমুক্ত করার দাবি জানানো হয়।

এ সময় তারা ‌জেলা প্রশাসনের মাধ্যমে বেদখলকৃত রিকশা স্ট্যান্ডসমূহ দ্রুত দখলমুক্ত করে রিকশাচালকদের জন্য সুষ্ঠুভাবে ব্যবহারের উপযোগী করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ভোরের আকাশ/রই 

মো. সোহরাব হোসেন

শেয়ার করুন: