শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় জগৎ বাজারে তেলের দোকানে জরিমানা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ৩ জন দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ এপ্রিল) দুপুরে জেলা শহরের জগৎ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন জানান, জেলা শহরের জগৎ বাজারে অবৈধভাবে ভোজ্য তেল মজুত ও অতিরিক্ত দামে তেল বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে ভোজ্য তেল বিক্রির দোকানে যথাযথ লাইসেন্স না থাকা, লাইসেন্সের মেয়াদ না থাকা, ভোজ্য তেল ক্রয়-বিক্রয়ের দৈনন্দিন রেজিস্টার না মেনে ক্রয়-বিক্রয় করায় ও মূল্য তালিকা প্রদর্শিত না থাকায় ৩ দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এসময় তাদের লাইসেন্স নবায়ন করার জন্য ও ক্রয়-বিক্রয়ের রেজিস্টার বজায় রেখে ক্রয়-বিক্রয় করার জন্য বলা হয়। 

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানে র‍্যাব ও সেনাবাহিনীর দু'টি টিম উপস্থিত ছিল।ৎ

ভোরের আকাশ/আ.র

তেলের দোকানে জরিমানা

শেয়ার করুন: