শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আমরা সব সময় ইসলামের সাথে আছি: সোহেল মঞ্জুর সুমন

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ৪:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আমাদের দলে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম সংযুক্ত করেছিলাম। দীর্ঘ ১৭ বছর আলেম-ওলামাদের জেলে বন্দি করে রেখেছিলো মাহফিলে ঠিক মতো কথা বলতে পারেনি। আমরা সব সময় ইসলামের সাথে আছি, ইসলামে মূল্যবোধে যারা বিশ্বাসী আমরা তাদের সাথে অতীতেও ছিলাম সামনেও থাকবো।

পিরোজপুরের কাউখালীতে সোমবার (১৭ নভেম্বর)  রাতে নাঙ্গলী দরবার শরীফ ও কচুয়াকাঠী দারুছুন্নাত মোহেব্বীয়া দ্বীনিয়া মাদ্রাসা ও বায়তুল মোকাররম জামে মসজিদের উদ্যোগে মাহফিলে অতিথি হিসেবে এ কথা বলেন পিরোজপুর-২ (কাউখালী- ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী ও ভান্ডারিয়া  উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন।

এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গুলী দরবারের পীর সাহেব মাওলানা আব্দুল মতিন, মাওলানা মাহমুদ হোসেন, কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আলেম-ওলামাগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

ভোরের আকাশ/জাআ

পিরোজপুরসোহেল মঞ্জুর সুমন

শেয়ার করুন: