শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর অস্ত্রসহ চারজন আটক

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী হিসেবে পরিচিত মোবারক হোসেন ওরফে কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ২৩ রাউন্ড গুলি, বিভিন্ন ধরনের গুলির খোসা ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

গ্রেপ্তার অপর তিনজন হলেন মোহাম্মদ রাইহান ওরফে রায়হান (৪০), মো. ফরিদ (৫০) ও মো. নাছির (৫২)। পুলিশের তথ্য অনুযায়ী, রাইহান শিবির বাবুলের ফুফাতো ভাই।

পুলিশ জানায়, বুধবার (২৬ আগস্ট) ভোররাতে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর পল্লানপাড়া এলাকায় অভিযান চালায় ফটিকছড়ি থানা পুলিশ। ওয়াজ পল্লানের বাড়িতে অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা অস্ত্রধারীরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে অভিযান চালিয়ে মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার জানান, মোবারক পাহাড়তলী এলাকায় গত ১৩ জুন সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেও ওই মামলায় তাকে শনাক্ত করা হয়েছে বলে দাবি পুলিশের।

এ ছাড়া মোবারকের বিরুদ্ধে ফটিকছড়ির জামাল ও সাদ্দাম হত্যা, রাউজানের মাসুদ হত্যা এবং নগরের সরোয়ার বাবলা হত্যা মামলাসহ একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বড় সাজ্জাদ বাহিনীর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও রায়হানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে মোবারক কাজ করতেন। তাকে ওই বাহিনীর অন্যতম প্রধান শুটার হিসেবেও চিহ্নিত করেছে পুলিশ।

অভিযানে উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে একটি ৯ এমএম বিদেশি পিস্তল, একটি ৭ দশমিক ৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও একটি দেশীয় তৈরি পিস্তল। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ৯ এমএম পিস্তলটি ব্রাজিলের তৈরি এবং ৭ দশমিক ৬৫ এমএম পিস্তলটি ইতালির তৈরি।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া ৯ এমএম পিস্তলটি চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার লুট হওয়া সরকারি অস্ত্র হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অস্ত্রটির প্রকৃত উৎস ও কীভাবে এটি গ্রেপ্তার ব্যক্তিদের কাছে পৌঁছেছে, তা নিশ্চিত করতে তদন্ত চলছে।

অভিযানে ১৮ রাউন্ড ৯ এমএম গুলি, পাঁচ রাউন্ড ৭ দশমিক ৬৫ এমএম গুলি, তিনটি ম্যাগাজিন, তিনটি পিস্তলের গুলির খোসা ও চারটি শটগানের গুলির খোসা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন: