শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সবার আগে বাংলাদেশ, সবুজায়নে গড়ব দেশ’—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পল্লী সঞ্চয় ব্যাংক।

শনিবার (২৯ আগস্ট) সকালে পল্লী সবুজায়নের লক্ষ্যে ময়মনসিংহ অঞ্চলে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীরা।

চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি শেষে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পল্লী সঞ্চয় ব্যাংক ও ব্যবস্থাপনা বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের পরিচালক নূরে আলম তালুকদার, পল্লী সঞ্চয় ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আলা উদ্দিন, বোর্ড সচিব ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আলী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ মাসুদ রানা, আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু রায়হান এবং সদর শাখার ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন

ঘোড়াঘাটে ১১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী আটক

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পল্লী অঞ্চলে সবুজায়ন বাড়াতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় পল্লী সঞ্চয় ব্যাংকের ময়মনসিংহ বিভাগের ২০২৫-২৬ অর্থবছরের পারফরম্যান্স মূল্যায়ন, ব্যবসায়িক কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন বিষয়ক একটি কর্মশালাও অনুষ্ঠিত হয়।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: