শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রামুতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৪

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের রামু উপজেলায় সিএনজি অটোরিকশা ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে।

সোমবার  (২৬ জানুয়ারি) বিকেলে  উপজেলার তেচ্ছিপুল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোহাম্মদ কাজল (১২)। সে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম মনিরঝিল এলাকার বাসিন্দা নুরুল আমিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, তেচ্ছিপুল বাজার এলাকায় একটি সিএনজি অটোরিকশার সঙ্গে একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান।

সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/নি. ব

সড়ক দুর্ঘটনায় নিহত

শেয়ার করুন: