শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফরিদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ২:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
ফরিদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

ফরিদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল জলিল, সিভিল সার্জন মাহমুদুল হাসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক রওশন আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ। 

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত বিভিন্ন বিষয় উত্থাপন করা হয়। এছাড়া ইউনিয়ন পর্যায়ে মাসিক উন্নয়ন কমিটি ও আইনশৃঙ্খলা কমিটির সভা করার তাগিদ দেওয়া হয়।

সভায় বলা হয়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটছে, তবে আরও উন্নতির সুযোগ আছে। এছাড়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আনার জন্য গত মাসে ১২৫টি অভিযান পরিচালনা করে ৩২ জন আসামির বিরুদ্ধে ৩২টি মামলা দায়ের করা হয়।

এর মধ্যে ৯টি নিয়মিত মামলা এবং ২৩টি অনিয়মিত মামলা করা হয়েছে। সভায় সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে আলোচনা করা হয়। ফরিদপুর শহরের নদীতীরে অবৈধ বালু উত্তোলনের ব্যাপারে বেশি বেশি মোবাইল কোর্ট পরিচালনা করে শক্ত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: