শিরোনাম
সার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরকুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমোদন পেল চীনসরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিতনিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখবনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রীতারেক রহমানের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীএমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনিতিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুরসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরকুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমোদন পেল চীনসরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিতনিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখবনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রীতারেক রহমানের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীএমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনিতিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুর

ঝিকরগাছায় সরকারি পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিকরগাছায় সরকারি পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ
ঝিকরগাছায় সরকারি পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ

যশোরের ঝিকরগাছায় সরকারি কালেক্টরি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। 

এতে প্রায় ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরের ইজারাদাররা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার লাউজানি গ্রামের সরকারি কালেক্টরি পুকুরে। এ ঘটনায় অভিযোগকারী আনোয়ার হোসেন (৪০) লাউজানি গ্রামের হোসেন আলীর ছেলে এবং সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

অভিযোগ সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন ও তাঁর ব্যবসায়িক অংশীদার মোরশেদ আলম স্বপন (৩০) দীর্ঘদিন ধরে ১ দশমিক ৮৬ একর আয়তনের সরকারি কালেক্টরি পুকুরটি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন।

গত বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে বলে অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পুকুরে গিয়ে আনোয়ার হোসেন দেখতে পান, পুকুরের অধিকাংশ মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। এতে তাঁদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

এ ঘটনায় আনোয়ার হোসেন ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ঝিকরগাছা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: